আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে মালদা জেলায় প্রচারের ঝড় ওঠালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যান্য দল যেখানে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আগেই প্রচার ঝড় শুরু করলেন পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী।
বুধবার সকাল থেকে মালদা জেলার বিভিন্ন ব্লকে ব্লকে পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে প্রচারে নামেন। বৃহস্পতিবারও তার ব্যাতিক্রম ছিল না। দেখে নেওয়া যাক তার এই দুই দিনের প্রচার অভিযান।
বুধবার সকালে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে গাজোল ব্লকের গাজোল হাই স্কুল ময়দানে প্রথম নির্বাচনী সভাটি সারেন। এদিনের এই সভায় পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী ছাড়াও হাজির ছিলেন বিধায়িকা দিপালী বিশ্বাস, তৃণমূলের জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সভাধীপতি সরলা মূর্মূ, ডি.পি.এস.সি-র চেয়ারম্যান আশীষ কুণ্ডু সহ ব্লক ও জেলা স্তরের তৃণমূল নেতৃত্বরা।
এদিনই গাজোলের সভা সেরে মন্ত্রী বেড়িয়ে পড়েন বামনগোলার উদ্দেশ্যে। সেখানে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় এক নির্বাচনী সভা করেন তিনি। মন্ত্রীর পাশাপাশি এখানেও হাজির ছিলেন জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সভাধীপতি সরলা মূর্মূ সহ জেলা ও ব্লক স্তরের নেতা নেত্রীরা। গাজলের মতোই এখানেও রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের কথা গুলি তিনি তুলে ধরেন।
সেখান থেকে তিনি চলে আসেন হবিবপুরের জাজইল এলাকায়। সেখানেও এক নির্বাচনী সভায় যোগদান করেন। এই নির্বাচনী সভায় রাজ্য সরকারের নানান প্রকল্প তুলে ধরে জন মানসের কাছে তৃণমূলকে ভিট দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সেই ধারাকে অব্যাহত রেখে পুরাতন মালদা ব্লকের নলডুবি এলাকাতেও এক নির্বাচনী সভা করেন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। এদিনের এই সভায় মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, জেলা পরিষদের সহ সভাধীপতি গৌড় চন্দ্র মণ্ডল, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি অমল কিস্কু, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস সহ আরও অনেকেই।
পুরাতন মালদার পর এবার পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী চলে যান ইংরেজ বাজার ব্লকের কাজি গ্রাম এলাকায়। সেখানেও এক নির্বাচনী সভায় যোগদান করেন তিনি। এখানেও হাজির ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন জেলা পরিষদের সহ সভাধীপতি গৌড় চন্দ্র মণ্ডল, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি অমল কিস্কু, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস সহ আরও অনেকেই। এদিন মন্ত্রী রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরে বিরোধী দলগুলির সমালোচনা করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TbxnpEQRXX0