চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে সাড়ে তিন বছরের মৃত শিশুর দেহ নিয়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ পরিজনদের। মৃত শিশুর নাম জাহিদ আখতার বয়স সাড়ে তিন বছর। বাড়ি পুরাতন মালদার জলঙ্গা এলাকায়। জানা যায়, শুক্রবার সকালে জ্বর ও বমি-পায়খানা নিয়ে জাহিদ আখতারকে ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। এরপর ক্ষোভে ফেটে পরে পরিবারের লোকেরা। এরপর হাসপাতালে ভাঙ্গচুর করার অভিযোগে পরিবারের দুইজনকে আটক করে পুলিশ। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিজনেরা। বেশ কয়েক ঘণ্টা রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেয়।
মালদা