গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার শিলান্যাস করল মালদা জেলা প্রশাসন। জানা যায়, গাজোল ব্লকের উদ্যোগে এই অঞ্চলের বিহার গ্রাম আমলিডাঙ্গা মোড় থেকে বিলাইকান্দার পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১১ কিলো মিটারের পাকা রাস্তার নির্মাণ করল মালদা জেলা প্রশাসন। এই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক দীপালি বিশ্বাস সহ মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দিলরুবা ইয়াসমিন, গাজোল পঞ্চায়েতের সভাপতি প্রভাত পোদ্দার সহ আর আন্যান্যরা।
তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীনে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মধ্য দিয়ে গাজোল ব্লকের আমলিডাঙ্গা মোড়ের পাকা সড়কের শিলান্যাস করা হয়েছে। স্থানীয় এলাবাসীর দাবী ছিল এই রাস্তাটির উন্নতি করা নিয়ে, যার আজ শিলান্যাস হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Z1kLaLI9hdM