সারা রাজ্যের মানুষ এখোন মশা বাহিতো ডেঙ্গু রোগে আতঙ্কিত। যেন কোন প্রকার কেঊ আর নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় তাই রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করেছে। সেই মতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার প্রতিটি পৌরসভা ও ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছে তাদের নিজ নিজ এলাকার মানুষদের ডেঙ্গু নিয়ে সচেতন করা এবং তার সাথে এলাকায় মশা মারার কান দাগা থেকে শুরু করে মশা মারার তেল ছেটানো হয়। যাতে এই জেলার কোন মানুষ মশা বাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত না হয়। সেই কারনে কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরপতি কার্তিক পাল নিজে উপস্থিত থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ব্লিচিং পাউডার, মশা মারার কামা দাগা থেকে শুরু করে মশা মারার তেল ছেটানোর কাজে তদারকি করছে। যাতে তার পৌর এলাকায় কোন প্রকার ডেঙ্গু থাবা না বসাতে পারে। যাতে কালিয়াগঞ্জ পৌরসভার ১৭টি ওয়ার্ড ডেঙ্গু থেকে নিরাময় থাকে।
পৌর প্রধান কার্তিক পাল জানান, তাদের পক্ষ থেকে পৌর এলকায় এর আগেই এই ধরনের ব্লিচিং পাউডার, মশা মারার কামা দাগা থেকে শুরু করে মশা মারার তেল ছেটানোর কাজ হয়েছে। এখোন যেভাবে ডেঙ্গু রোগ থাবা বসাচ্ছে। আর যাতে তার পৌর এলাকার কোন ব্যক্তি এই রোগে আক্রান্ত না হয় সেই কারনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ব্লিচিং পাউডার,মশা মারার কামা দাগা থেকে শুরু করে মশা মারার তেল ছেটানোর কাজ চলছে। মহিলা স্বাস্থ্য কর্মিরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সচেতন করছে।