উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ১০০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ১০০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুরু হল রক্তদানের মাধ্যমে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি গৌতম রায়, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিন, পিনাকি ঘোষ সহ অনান্যরা। এদিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন চোপড়া থানার আইসি গৌতম রায় ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক হামিদুল রহমান ও চোপড়া থানার আইসি গৌতম রায় নিজের রক্তদানের মধ্যে দিয়ে এই রক্তদান কর্মসূচী  শুরু করেন। আইসি গৌতম রায় বলেন রক্তদান হল মহৎ কাজ। এই কাজে প্রত্যেককে নিঃসন্দেহে এগিয়ে আসা প্রয়োজন। এদিন চোপড়া থানার পুলিশ সহ বিভিন্ন কর্মীদের নিয়ে প্রায় 70 জন রক্তদান করেন । 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lrPZuSe8NDc