মালদা

মাদকদ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র

মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র। ইংরেজবাজার থানার বিশ্বনাথমোড় শাঁতালপাড়া এলাকার ঘটনা। আক্রান্ত ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।  

    পুলিশ সুত্রে খবর,আক্রান্ত ছাত্রের নাম সাগনিক চাকি(১৮) বাড়ি মহেশপুর এলাকায়। সে মালদা টাউন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত ছবি ঘোষ সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
 
    আক্রান্ত ছাত্রের অভিযোগ, এলাকায় বেশকিছু দিন ধরে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এর ফলে আসক্ত হয়ে পরছে অল্পবয়সী ছেলেরা। তাই বিক্রির প্রতিবাদ করতে যায় সে। সেই সময় ছবি ঘোষ সহ তিনজন ইট নিয়ে হামলা চালায় তার উপর। ইটের আঘাতে জখম হয় সে। গুরুতর আঘাত লাগে তার মাথায়। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uIw7H7qPkCc