মালদা

বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন

আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালালপুর গ্রামে তৃণমূলের উদ্যোগে শুরু হল বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। বুধবার এই সভায় স্থানীয় গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই সম্মেলনি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি অমল কিস্কু, ব্লক ছাত্র নেতা সাহেব খান, তৃণমূল নেতা টিঙ্কু কুণ্ডু সহ অন্যান্যরা। 

        এবিষয়ে তৃণমূল ব্লক সভাপতি অমল কিস্কু জানিয়েছেন, নিজেদের দলকে শক্তিশালী করতে এই কর্মী সম্মেলন করা হয়েছে। একই ভাবে প্রতিটি বুথে এমন সম্মেলন করা হবে বলে তিনি জানান।