মালদা

হিন্দু ধর্মের রীতিনীতি মেনে বামনগোলায় সম্পন্ন হল বট-পাকুরের বিয়ে

এলাকার জনগণের মঙ্গল কামনা সহ বর্ষা, বৃষ্টি ও ফসল যাতে ভালো হয় সেই উদ্দেশ্য নিয়েই বৃহস্পতিবার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রামপঞ্চায়েতের কলোনি হাট এলাকায় বট-পাকুরের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একুশ মাইল এলাকার এক আশ্রমের উদ্যোগে আয়োজিত এই বট পাকুরের বিয়েতে ব্যান্ড বাদ্দি সহ কন্যা ও বড় পক্ষের সকলেই হাজির ছিলেন। অন্যান্য মানব সমাজের বিয়ের মতোই এখানেও জল সাজতে যান এলাকার বহু মানুষ। বেশ ধুমধাম করেই বট পাকুরের বিয়ে সম্পন্ন করা হয়। সবশেষে ভুরি ভোজেরও আয়োজন করা হয় আশ্রমের তরফে। এদিনের এই বিয়েকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

        এদিনের এই বিয়ে নিয়ে বলতে গিয়ে আশ্রমের সহ সভাপতি সত্য রঞ্জন সরকার বলেন, এলাকার জনগণের মঙ্গল কামনা সহ বর্ষা, বৃষ্টি ও ফসল যাতে ভালো হয় সেই উদ্দেশ্য নিয়েই তাদের এই বট পাকুরের বিয়ের আয়োজন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VCdUecx4jVQ