মালদা

রাম নবমীতে গেরুয়া রঙে সাজলো মালদা শহর

রামনবমী উপলক্ষে গেরুয়া রঙে সাজলো মালদা শহর। রবিবারে শ্রীরামচন্দ্রের জন্ম তিথি উপলক্ষে সমগ্র হিন্দু জাতির তাগিদে বিজেপি আর এস এস ও সংঘ পরিবারের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা। এদিন সকালে মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দান থেকে একটি মিছিল বের করে শোভাযাত্রা করা হয়। রাস্তায় রাস্তায় দেখা গেল হাজার হাজার মানুষের ঢল। বাইকবাহিনী থাকলেও কারোর মাথায় হেলমেট দেখা যায় নি। এদিন মিছিলকে ঘিরে শহরে ছিল কড়া পুলিশী নিরাপত্তা। 

        এবিষয়ে অজয় গাঙ্গুলি জানিয়েছেন, শ্রীরামচন্দ্রের জন্ম তিথি উপলক্ষে সমগ্র হিন্দু জাতির তাগিদে এদিন একটি মিছিল বের করা হয়েছে। এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Gez69QRO2rM