উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে হাজির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা

শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিজেপি নেতৃত্বদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। এদিন ইসলামপুরের বিজেপি সংগঠনকে দেখে খুশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। ইসলামপুরের সার্কিট হাউসে বিজেপি নেতৃত্বদের সাথে এক প্রস্ত বৈঠক করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে কাছে পেয়ে খুশি ইসলামপুরের বিজেপী নেতৃত্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এদিন ইসলামপুরে বিজেপি সংগঠনের সাথে বৈঠক করার পর বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি জানান, ইসলামপুরের বিজেপি সংগঠন খুব মোজবুত আছে। আমার খুব ভালো লাগলো এরকম সংগঠন থাকলে আগামী দিনে এই এলাকায় বিজেপি ভালো জায়গায় পৌছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।