আগুনে ভস্মীভূত চারটি বাড়ি, এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন নেভাতে দেরিতে আসায় দমকল কর্মীদের উপর ইট পাথর দিয়ে হামলা চালায় এলাকাবাসীরা। এমনি চাঞ্চল্য কর ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কুলিক পক্ষীনিবাস সংলগ্ন মণিপাড়ায়। জানাজায় এদিন মাঝ রাতে ষষ্ঠী মণ্ডলের বাড়িতে আগুন দেখতে পায় প্রতিবেশিরা। বিষয়টি যানজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে আরো তিনটি বাড়িতে। খবর দেওয়া হয় রায়গঞ্জের দমকলে। অভিযোগ খবর দেওয়ার পড়েও দীর্ঘক্ষন পড়ে ঘটনাস্থলে পৌছায় দমকল কর্মীরা। ক্ষিপ্ত এলাকাবাসিরা দমকল কর্মীদের লক্ষ করে ইট পথর ছুড়তে থাকে। ঘটনার জেরে জয়ন্ত বোস নামে একজন দমকল কর্মী আহত হয়। আহত দমকল কর্মীকে রাতেই রায়গঞ্জ সুপার স্পেসালিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়। পড়ে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এলাকাবাসীদের অভিযোগ দমকল সঠিক সময়ের মধ্যে আসলে চারটি বাড়ি পুড়ে ভষ্মীভূত হত না। ক্ষোভের কারণে উত্তেজিত জনতা হামলা চালায়। জানা গিয়েছে শর্টসার্কেটের কারনে এই ঘটনাটি ঘটেছে।
এদিকে আহত দমকল কর্মী জয়ন্ত বোস জানান, আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়া দিয়েছিলাম। কিন্তু তাদের
অভিযোগ আমরা দেরিতে এসেছি বলে তাঁরা দমকল বাহিনীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে। বিষয়টি তাদের উর্দ্ধতন কর্তিপক্ষকে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হবে। দেরী করে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Ru9mquxEdRU