মেলায় দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে দুই দলের সংর্ঘষে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা। আহত বাবা ছেদু সরকার(৫০) ও ছেলে সুকুমার সরকার মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রামপঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রামপঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকার এক কীর্তন উপলক্ষে সেখানে মেলার আয়োজন করা হয়। সেই মত বিভিন্ন রকম দোকানের জন্য দোকানীদের জায়গা দেওয়া হয়। কিন্তু ওই জায়গার দোকান নিয়ে ছেদু সরকার ও নন্দী মাহারার মধ্যে বচসা শুরু হয়। এই বচসা চরম আকার নিলে নন্দী দলবল নিয়ে ছেদুর ওপর চরাও হয়ে মারধর শুরু করে। সেই সময় দোকানের মধ্যে থাকা কদাল নিয়ে ছেদুকে কুপিয়ে খুনের চেষ্টা করে নন্দী মাহারার বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে বাবাকে বাঁচাতে গেলে ছেলের ওপর চরাও হয়ে তাকেও খুনের চেষ্টা করা হয়। নিজেকে বাঁচাতে ডান হাত বাড়ালে তার হাতে কোপ লাগে। ঘটনায় মেলার লোকজন আসতৈই অভিযুক্ত নন্দী মাহাড়া ও তার দলবল পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নন্দী মাহারা সহ পাঁচজনের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pFNC9KJHVi4