জালনোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম ষষ্ঠী মণ্ডল। বাড়ি কদমতলা এলাকায়। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জালালপুর বাস স্ট্যান্ড এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ষষ্ঠী মণ্ডলকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ হাজার টাকার জালনোট।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নামে একাধিক মামলা দায়ের রয়েছে। বেশকিছু দিন থেকেই তার খোঁজে ছিল পুলিশ। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে জালালপুর বাস স্ট্যান্ড এলাকায় হানা দিয়ে জালনোট সহ তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।