মালদার চাঁচলে হরিশচন্দ্রপুরের ১ নং ব্লকে সুলতান নগর গ্রামে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয় সুলতান নগর ক্ষিতি মোহন সেন ক্লাবের উদ্যোগে বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়ালে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলকাতার বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন অভিনেতা সুমিত গাঙ্গুলি। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত গাঙ্গুলি সহ মালদা জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্লান ভাদুরি, ক্লাবের সম্পাদক বুলবুল খান এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ খেলোয়াড় ও দর্শকরা। জানা যায়, এই টুর্নামেন্টের উদ্বোধনের পর সুমিত গাঙ্গুলি ব্যাটিং করে খেলার সূচনা করেন। এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ৮ টি টিম নিয়ে আগামী ৮ দিন ধরে হবে। প্রথম দিনেই খেলাপ্রেমীদের ঢল রয়েছে চোখে পরার মতো।
কলকাতার বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান, মালদায় এত উৎসাহের সাথে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে, এখানে এসে খুশি তিনি।
ক্লাবের সম্পাদক বুলবুল খান জানান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ৮ টি টিম নিয়ে আগামী ৮ দিন ধরে হবে। আজ পুরনিয়া ও শিলিগুড়ি টিমের মধ্যে খেলা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pEkJsaNoUoM