মালদা

আলোচনায় মেলেনি সদউত্তর, বন্ধ মালদা জেলার মোহদিপুর সীমান্তে রপ্তানি বানিজ্য

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মালদা জেলার মোহদিপুর সীমান্তে রপ্তানি বানিজ্য বন্ধ আজ সকল থেকে। ফলে আটকে রয়েছে বহু গাড়ি। এক্সপোর্টারদের অভিযোগ ভারত থেকে যে সমস্ত পাথর বোঝাই লরি বাংলাদেশে যায় সেই গাড়ি গুলিকে দিনের পর দিন সেখানে রেখে দেয় ফলে তাদের জন্য টাকা গুনতে হচ্ছে। আমরা চাই অগ্রিম ট্যাক্স দিয়ে তারা পাথর কিনুক। তাহলে কোন অসুবিধা হবে না। এই নিয়ে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে একটি আলোচনা হয়। কিন্তু সেখানে সেই বিষয়ে কোন সহযোগীতা না করে যাতে ব্যবসার ক্ষেত্রে অবনতি হয় সেটাই তারা চাইছে। আর এরফলে বহু ব্যবসায়ী ক্ষতির মুখে পরছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে মহুদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে সমস্ত জিনিস রপ্তানী বন্ধ থাকবে। ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতির মুখে পরতে চলেছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/xno092WVOxM