মালদা

কুশমন্ডির ধর্ষিতার সঙ্গে সাক্ষাৎ করলেন উপজাতীয় উন্নয়ন মন্ত্রী জেমস্ কুজুর

শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কুশমন্ডি ধর্ষন ঘটনায় নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করলেন উপজাতীয় উন্নয়ন মন্ত্রী জেমস্ কুজুর। মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন এ.ডি.এম আর ভিমলা, জেলা পরিষদের সভাধীপতি সরলা মূর্মূ, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এম.এস.ভি.পি অমিত দাঁ সহ আরও অনেকেই। এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন উপস্থিত সকলেই।
        প্রসঙ্গত, গত মাসের ১৭ তারিখে কুশমন্ডি ব্লকের দেহাবন্দের ঘাটপাড়া এলাকায় এক আদিবাসী যুবতিকে গণ ধর্ষণ করে দুষ্কৃতীরা। এমনকি তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে ওই যুবতি চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করে কুশমন্ডি থানার পুলিশ। রাম প্রবেশ শর্মা ও আন্ধারু বর্মণ নামে দুই অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলে খবর। 
        এবিষয়ে মন্ত্রী জেমস্ কুজুর জানান, দেখলাম ভালো রিকোভারি করছে। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে নির্যাতিতা সম্পূর্ন সুস্থ হোক। চিকিৎসকরা যথেষ্টই কেয়ার নিচ্ছেন। সুস্থ হওয়ার পরেই বাকি চিন্তা ভাবনা করা যাবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Iq_BDtD8LYc