মালদা

গাজোল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

খেলা ধুলার মান উন্নয়নের জন্য প্রতিবারের ন্যায় এবারো গাজোল ব্লকের বি.এস.এ ময়দানে আয়োজিত হল "স্বপন ধর" ও "জ্যোতিবরন দুবে" স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট। গাজোল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। জানা গেছে, ৩ রা ফেব্রুয়ারি থেকে এই খেলা শুরু হয়েছে, শনিবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইউনাইটেড স্টার নয়াপাড়া ও মশালদীঘি দল। 

        এবিষয়ে বি.এস.এ কমিটির সদস্য কাজল সরকার জানায়, এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দল ঝাড়খণ্ডে খেলার সুযোগ পাবে। 

        এবিষয়ে গাজোল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ রায় জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এই প্রতিযোগিতাটি চলছে। এদিন ছিল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uVV3Sz4Y5HE