কলকাতার মিডি বিড়লা স্কুলের পর এবার শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। এবারে শিক্ষকের বিরুদ্ধে নয় নিকট আত্মীয়ের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তাও আবার মাত্র তিন বছরের শিশুকন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান কলোনি এলাকায়। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যাক্তি বিমল মন্ডলকে। অসুস্থ শিশুকন্যাটিকে চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মেডিকেল পরীক্ষাও করানো হয় শিশুটির। পেশায় টোটোচালক বন্দর শ্মশান কলোনির বাসিন্দা শ্যামল মন্ডলের তিন বছর বয়সী মেয়ে প্রতিদিন বিকেলে পাশের বাড়ি আত্মীয় বিমল মন্ডলের মেয়ের সাথে খেলতে যায়। শুক্রবার শিশুটি বিমলের বাড়িতে যায়। সেসময় বিমল বাড়িতে একাই ছিল। তার স্ত্রী ও মেয়ে বাইরে কোথাও কাজে গিয়েছিল। ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে বিমল ওই শিশুকন্যাটিকে ধর্ষন করে বলে অভিযোগ। শিশুটি বাড়ি ফিরে গিয়ে মায়ের কাছে বলে তার তলপেটে ব্যাথা হচ্ছে। তার মা বাথরুমে নিয়ে গিয়ে দেখেন মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। জিজ্ঞাসা করতেই শিশুকন্যাটি তার মায়ের কাছে সব কথা খুলে বলে। এরপরই জানাজানি হতেই পাড়ার লোকজন উত্তেজিত হয়ে পরে। বিমলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ জানান শিশুকন্যাটির বাবা শ্যামল মন্ডল। ঘটনা ঘটানোর পরেই গাঢাকা দেয় অভিযুক্ত বিমল। রাত দশটা নাগাদ রায়গঞ্জ বাসস্ট্যান্ডের হকার বিমল মন্ডলকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। দোষী বিমলের কঠোর শাস্তির দাবি করেছে শিশুকন্যার পরিবার।
অভিযুক্ত বিমল মণ্ডল জানান, সে এই কাজ করেনি তাকে ফাঁসানো হচ্ছে। বাড়ি তৈরির জায়গা নিয়ে প্রায় ছয় মাস থেকে তাদের দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে। তাই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে সে দাবি করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gpI-qKKvGqo