হোলি খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার গন্ডগোলের জেরে গুরুত্বর জখম তিন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে ইংরেজ বাজার থানার বাগবাড়ি গোপালনগর গ্রামে। ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়। অভিযুক্তরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম জীবন মন্ডল(৩৫), সুবোধ মন্ডল(৪০), রাজু মন্ডল(৩২)। বাড়ি গোপালনগর গ্রামে। অভিযুক্ত সাধন মন্ডল, দিলীপ মন্ডল, হরেন মন্ডল সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বর্তমানে আক্রান্তদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আক্রান্ত জীবন মন্ডল জানান, হোলি খেলাকে কেন্দ্র করে পাশের পাড়ার সাথে গন্ডগোল নিয়ন্ত্রণ হয়ে গেলেও পড়ে ওই পাড়ার ছয়জন এসে আবার গন্ডগোল শুরু করে এবং ইট, পাথর, বাটুল দিয়ে মারধোর শুরু করে।