মঙ্গলবার পালিত হল ভারতের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৩ তম প্রয়ান দিবস। আজ মালদা জেলা জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যথাযত মর্যাদার সহিত এই দিনটি পালন করা হয়।
প্রসঙ্গত, ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর নেহেরু পরিবারে জন্ম গ্রহন করেন ইন্দিরা প্রিয়দারশিনি গান্ধী। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর তার নিজের দেহরক্ষী তাকে হত্যা করে। তিনি ছিলেন, ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। সারা জেলার পাশাপাশি আজ কালিয়াচকের দুই নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ মোথাবাড়ীতেও উদযাপন করা হয় দিনটি। ইন্দিরা গান্ধীর প্রায়ত দিবস উপলক্ষে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ মৌসম নুর, আবু হাসেম খান চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, ইশা খান চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা।