গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বাংলাদেশী ১৬ লক্ষ টাকা সহ ৪৬ হাজার ৩০০ টাকার ভারতীয় জামা ও প্যান্টের কাপড় উদ্ধার করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যায়, সোনার বদলে বাংলাদেশী টাকা দেওয়ার কথা ছিল। আর সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার উজাল এলাকার হিলি বিওপির সামনে হানা দেয় বিএসেফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেখান থেকে বাংলাদেশী টাকা সহ ভারতীয় জামা প্যান্ট উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। উদ্ধার করা বাংলাদেশী টাকার ভারতীয় মূল্য ১২ লক্ষ ৫৮ হাজার ৪৬৬ টাকা। উদ্ধার হওয়া টাকা ও কাপড় সোমবার হিলি শুল্ক দফতরে হাতে তুলে দেওয়া হয় বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mQEjGmZFjV4