গত বিধানসভা ভোটে রাজ্যে সমস্ত জেলাতে তৃণমূল কংগ্রেস কমবেশী সাফল্য পেলেও মালদা জেলাতে কোনো খাতা খুলতে পারেনি। দল পরাজয়ের ময়নাতদন্ত করতে নেমে যে তথ্য পায় সেটা চিন্তার বিষয়। বিভিন্ন গোষ্ঠী উপ-গোষ্ঠীতে বিভক্ত, দলাদলি পরাজয়ের মূল কারণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলার নেতাদের সামঝে দিতে বুথ স্তরে কর্মী সভা করে রাজ্য তৃণমূলের দুই নেতা সুব্রত বক্সী ও শুভেন্দু অধিকারী বলেন, দল থাকলে আপনারা থাকবেন দলের উর্দ্ধে কেউ নয়।
সোমবার ওল্ডমালদা ব্লকের শিল্পতালুকে সমাবেশ করে শুভেন্দু অধিকারী বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত । পঞ্চায়েত নির্বাচনটা আমরাই করবো। আপনারা প্রতিটি বুথে কাল থেকে মিছিল মিটিং করুণ। এই জেলাকে মমতাদি অনেক কিছু দিয়েছে কিন্তু ভোটের ফলে আশাহত হয়েছি। একসঙ্গে কাজ করুণ। আগে যারা সিপিএম করতো এখন তারা বিজেপির গেরুয়া জামা পড়ে ঘুরছেন । কিছু হবেনা ওসব করে সমস্ত উপ-নির্বাচনে আমরা জয়লাভ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছু করতে পারবে না। সামনে কেবলমাত্র মমতা ব্যানার্জীর ছবি রাখবেন আর কিছু দরকার নেই। এদিনের সভাতে কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qYpHDqBsMgM