অবশেষে দীর্ঘ দিনের আন্দোলন স্বার্থক হতে চলছে। বালুরঘাটেই হতেই চলছে বিশ্ববিদ্যালয়। বুধবার বিধানসভায় বালুরঘাটের বিধায়াক বিশ্বনাথ চৌধুরীর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেই হবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরই বালুরঘাট জুড়ে খুশির আবহ ছড়িয়েছে। বসন্তের আগে অকাল হোলিতে মেতেছে বালুরঘাট কলেজের পড়ুয়ারা। একে অন্যকে আবির লাগিয়ে খুশিতে মেতেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে বালুরঘাটের বিধায়ককে এবিষয়ে ধন্যবাদ জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, চলতি মাসের ২১ ফেব্রুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিন পরই জেলার গঙ্গারামপুরে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেখা। শনিবারের পর গতকাল বালুরঘাটের মাহিনগর এলাকায় জমি পরিদর্শন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। এদিকে বিশ্ব বিদ্যালয়ের জন্য গঙ্গারামপুরে জমি পরিদর্শনের পরই বালুরঘাটবাসীরা সোশ্যাল মিডিয়া থেকে পথে নেমে আন্দোলনে নামেন। বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছেন বালুরঘাটে একটি নাট্য সংস্থা। ইতিমধ্যে একশোর বেশী পোস্ট কার্ড পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। একই ভাবে বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনতে সোশ্যাল মিডিয়ায়ও এক ভাবে আন্দোলন চালানো হয়। অবশেষে এদিন বিধানসভা চলাকালীন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী প্রশ্ন তোলেন দক্ষিণ দিনাজপুরের কোথায় হবে বিশ্ব বিদ্যালয়? বিশ্বনাথবাবুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাট্টার্জি সাফ জানান বিশ্ববিদ্যালয় বালুরঘাটেই হবে। এমন খুশির খবর জানতে পেরেই খুশির আবহে মেতে ওঠে বালুরঘাটবাসী। বালুরঘাট কলেজের পড়ুয়ারা বসন্তের আগে হোলিতে মেতে ওঠে। একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। দীর্ঘ দিনের আন্দোলন অবশেষে স্বার্থক হতে চলছে। খুশি বালুরঘাটবাসী সহ আন্দোলনকারীরা।
বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, বালুরঘাটেই হতেই চলছে বিশ্ববিদ্যালয়-এতে খুশি তিনি। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।