ভাড়া চাওয়ায় সরকারি বাসের কন্ডাক্টরকে ব্যাপক মারধোরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী এলাকায়। আহত কন্ডাক্টরের নাম অমলেন্দু দে সরকার। তাকে বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাস কন্ডাক্টর অমলেন্দু দে সরকার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তররবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনে।
জানা গিয়েছে, শনিবার সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এসি বাস নিয়ে শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হন বাসের কন্ডাক্টর অমলেন্দু দে সরকার। এসি বাসটি রায়গঞ্জে আসার পথে ডালখোলা স্কুল মোড়ে করণদিঘি থানার এন হক নামের এক পুলিশ অফিসার বাসটিকে হাত দেখিয়ে দাঁড় করায়। এবং বিনা ভাড়াতে বাসে উঠে রায়গঞ্জে আসতে চাইলে কন্ডাক্টর আপত্তি জানায়। যার ফলে কন্ডাক্টরের সাথে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। এরপর বাসটি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওই পুলিশ অফিসার অন্য একটি গাড়িতে চেপে সরকারি বাসের পেছনে ধাওয়া করে অন্যান্য পুলিশ দিয়ে রাস্তায় বেরিয়াল দিয়ে এসি বাসটিকে আটকে দেয়। এরপর ওই পুলিশ অফিসার নেফাজুল হক সরকারি বাসের কন্ডাক্টর অমলেন্দু দে সরকারকে ব্যাপক মারধর করে। মারধোরের জেরে ছিঁড়ে পড়ে যায় অমলেন্দুবাবুর গলার সোনার চেন, ভেঙে যায় তার মোবাইল। বাসের যাত্রীরা প্রতিবাদ জানালেও অন্যান্য পুলিশ নিয়ে মারধোর করে বলে অভিযোগ বাস কন্ডাক্টর অমলেন্দু দে সরকারের।
এবিষয়ে সরকারি বাস কন্ডাক্টর অমলেন্দু দে সরকার অভিযোগ করে বলেন, অন ডিউটি পুলিশ অফিসার এন হক ভাড়া না দিয়ে সরকারি বাসে আস্তে চাইলে তিনি আপত্তি জানান, যার কারণে ওই অফিসার অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে তাকে মারধর করে। যদিও যাত্রীদের সহযোগিতাই তিনি প্রানে বাচেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1rx2W9y1j80