বেআইনি অস্ত্র সহ গ্রেফতারের পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর ধৃতের বাড়ি থেকে উদ্ধার জালনোট। জানা গেছে, ধৃতের নাম আলম সেখ। বাড়ি সুজাপুরের নাজিরপুরে। চলি মাসের ২৪ তারিখে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ আলম সেখকে গ্রেফতার করে তার বাড়ি থেকে। এরপর ধৃতকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, রিমান্ডে নেওয়ার পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে তার বাড়িতে অভিযান চালায় চালানো হয়। বাড়িতে তল্লাশি করে পুলিশ উদ্ধার করে ৪২ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া প্রত্যেকটি নোট নতুন দুই হাজার টাকার জালনোট। সোমবার ধৃতকে আবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।