উত্তরদিনাজপুর

চোরকে হাতেনাতে ধরে জল ও বিস্কুট দিয়ে এলাকাবাসীদের আপ্যায়ন

বেশির ভাগ ক্ষেতে চোর ধরার পর তাকে গণধোলাই দিয়ে দেখা যায়। কিন্তু এ ক্ষেএে দেখা গেল পুরোটাই উল্টো। চোরকে নাকি জল ও বিস্কুট দিয়ে অতিথি সেবা করা হচ্ছে। শুক্রবার সকালবেলা রায়গঞ্জের অশোকপল্লী থেকে এমনি এক চোরকে উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ।

        চুরি করতে এসে যদি কেউ ধরা পরে যায়, তাহলে তাকে এলাকাবাসীর কাছে গনধোলাই অথবা কোনো কোনো ক্ষেএে পিটিয়ে খুন করার ঘটনা আমরা শুনতে পায়। কিন্তু শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অশোকপল্লীতে চরকে ধরার পর দেখা গেল অন্য রকম দৃশ্য। জানা যায় অশোকপল্লী এলাকার বেশ কিছু বাড়িতে কিছু দিন ধরে চুরির ঘটনা ঘটছে। কিন্তু এদিন সকালবেলা এলাকার মানুষজন একটি ফাকা বাড়িতে এক  যুবককে ঢোকার চেষ্টা করতে দেখতে পান। সেই সময় এলাকার বাসিন্দারা তাকে হাতে নাতে ধরে ফেলে। দুস্কৃতিকে ধরে ফেলে মারধর বা গনধোলাই না দিয়ে তাকে আটকে রেখে জল বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন এলাকার মানুষজন। এলাকার বাসিন্দারাই রায়গঞ্জ থানার পুলিশে খবর দিলে পুলিশ ওই দুস্কৃতিকে থানায় নিয়ে যায়। যদিও এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি এলাকার কোনও বাসিন্দাই।