স্নান করতে এসে গঙ্গানদীর গান্দারীনালা ঘাটে তলিয়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্র, দুইদিন পরে প্রায় ৫০০ মিটার দূরবর্তী স্থান থেকে মৃতদেহ উদ্ধার হয় শিশুটির। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বিননগর ১নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
জানা গেছে, ওই শিশুর নাম কার্তিক দাস(৯), বাবা বিশ্বনাথ দাস, বাড়ি বৈষ্ণবনগর থানার বিননগর ১নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা এলাকায়। রবিবার দুপুর ১টা নাগাদ পরিবারের এক সদস্যের সাথে স্নান করতে যায় গান্দারীনালা ঘাটে। সাতার কাটতে না পারায় তলিয়ে যায় ছোট্ট কার্তিক। তারপর পরিবারের পক্ষ থেকে খোঁজা-খুঁজি শুরু হয়। দুইদিন পর কার্তিকের মৃতদেহ পাওয়া যায় ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার দূরবর্তী এলাকায়।
এবিষয়ে স্থানীয় গ্রামবাসী খগেন্দ্রনাথ দাস জানিয়েছেন, স্নান করতে এসে গঙ্গানদীর গান্দারীনালা ঘাটে তলিয়ে যায় কার্তিক। সে চতুর্থ শ্রেণির ছাত্র। প্রায় দুই দিন পরে তার মৃত দেহ পাওয়া যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসেছে তাদের গ্রামে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে