প্রাথমিক শিক্ষক পদে প্যানেল প্রকাশের দাবী নিয়ে আমরণ অনশনরত চাকুরীপ্রার্থীদের সাথে দেখা করলেন জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। দেখা করতে যান বিধানসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান এছাড়াও সাথে ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, কংগ্রেসের এই প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষক পদে প্যানেল প্রকাশের দাবী নিয়ে অনশনরত চাকুরীপ্রার্থীদের সাথে দেখা করেন। গত সাতদিন ধরে এই অনশন চলছে চাকুরী প্রার্থীদের মালদা জেলাশাসকের দপ্তরের সামনে। এখনও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে উদাসীন। এই বিষয়টি নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
বিধানসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানান, কংগ্রেসের এই প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবীতে অনশনরত চাকুরীপার্থীদের সাথে দেখা করতে আমরা এসেছি। এবং এই সমস্যায় গণ আন্দোলন করার কথা বলেছেন, এর পাশে থাকবেন তারাও।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5z3PCK0g9C0