জালনোট সহ এক ব্যক্তিকে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর হাট এলাকায়। জানা গেছে দুর্গাপুর হাটখোলা এলাকায় এক ছোট মদি ও পান দোকানে দুই হাজার টাকার নোট নিয়ে সিগেরেট কিনতে আসে এক ব্যক্তি। তবে দোকানদারের সন্দেহ হওয়ার কারনে ওই ব্যক্তিকে বলে দারান টাকাটা খুচরো করে নিয়ে আসি। এমনি অবস্হায় দোকানদার পার্শ্ববর্তী দোকানদারদের দেখালে জানা যায় নোটটি জাল। ফলে বেশ কিছু দোকানদার এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও তার জামা প্যান্টের তল্লাশি চাচালে। তার কাছ থেকে আরো দুই হাজার টাকার দুটি নোট পাওয়া যায়। দেখা যায় সব গুলোই জালনোট। এরপরি চলে মারধর খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ। অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম যোগেশ মন্ডল, বাড়ি মালদহ জেলার কালিয়াচক। তবে স্থানীয় বাসিন্দা তপন বর্মণ বলেন অভিযুক্ত ব্যক্তি জালনোট কারবারি হতে পারে। না হলে এত গুলো দুই হাজার টাকার জাল নোট কি করে তার কাছে থাকে।