হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালানোর পাশাপাশি গাড়ির কাগজপত্র না থাকার কারনে পুলিশ আটক করে মোটরবাইক। আর গাড়ি ফিরিয়ে না দেওয়ার কথা বলাতেই শোকে আত্মহত্যা এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাহাপুরে। মৃত যুবকের নাম ফুল গোবিন্দ দাস (২৯)। এই ঘটনায় রায়গঞ্জ থানায় পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করতে চলেছেন মৃত যুবকের পরিবার।ট্র্যাক্টরের ট্রলি নির্মান শ্রমিকের কাজ করতেন রায়গঞ্জ থানার বারোদুয়ারি সাহাপুর এলাকার বাসিন্দা ফুল গোবিন্দ দাস। গতকাল রাতে মোটরবাইক নিয়ে কাশীবাটি তার কাজে যায়। সেসময় পুলিশের নাকা চেকিং চলছিল। পুলিশ ফুলগোবিন্দকে আটকে তার গাড়ির কাগজপত্র দেখতে চায়। কিন্তু তার সাথে গাড়ির কাগজপত্র ছিল না, পাশাপাশি হেলমেটও পরা ছিল না ফুলগোবিন্দর। পুলিশ তার মোটরবাইক আটক করে নিয়ে তার হাতে সীজারলিস্ট ধরিয়ে দেয়। তার বিরুদ্ধে ১৭৭,১৮৩,১৯৮ ধারা প্রয়োগ করে। এরপর ফুলগোবিন্দ বাড়ি ফিরে গিয়ে ফোরাডন কীটনাশক খেয়ে ফেলে। তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে।
ফুলগোবিন্দর আত্মীয় লব দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার পথে ফুলগোবিন্দ জানায় পুলিশ তার গাড়ি নিয়ে নিয়েছে। পুলিশ বাইক ফেরত না দেওয়ার কথা বলেন। আজ সকালে মৃত্যু হয় ফুলগোবিন্দ দাসের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4RSPYJQjnjY