পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও উদ্যোগে পুরাতন মালদার নারায়নপুর কৃষি দপ্তরের পক্ষ থেকে অতি বৃষ্টি ও বন্যা কবলিত এলাকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান শিবিরের আয়োজন করা হয়। জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্থ ১১ হাজার ২৮৭ জন কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই শিবিরে প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ ৮১৮ টাকা আর্থিক অনুদান করা হবে। এদিন সকাল ৬টা থেকে নারায়নপুর কৃষি দপ্তরে ভিড় জমায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। এই আর্থিক সহায়তায় খুশি কৃষকরা।
পুরাতন মালদার কৃষি দপ্তরের এ ডি ও ডঃ সাইফুল ইসলাম মণ্ডল জানান, যে সমস্ত কৃষকদের বন্যায় ক্ষতি হয়েছে, তাদের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও উদ্যোগে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ ৮১৮ টাকা আর্থিক অনুদান দিয়ে তাদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে একটি শিবিরের মাধ্যমে। এই আর্থিক অনুদান প্রদান দেওয়া হবে আগামী ৮ই মার্চ পর্যন্ত।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eGh8a8ELfz8