মালদা

বাড়ির নোংরা ফেলা নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীকে

বাড়ির নোংরা ফেলা নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অরবিন্দ পার্ক এলাকায়। ঘটনায় আহত রতন কর্মকার মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।  জানা গিয়েছে বেশকিছু দিন থেকে প্রতিবেশী বিজয় মন্ডল ওরুফে বাদরার পরিবারের লোকজন প্রতিবেশী রতন কর্মকারের বাড়িতে নোংরা ফেলছিল। ফলে বাড়িতে চলাফেরা করতে অসুবিধার সন্মুখীন হচ্ছে তারা। বেশ কয়েকবার তাদের বাড়ির নোংরা অন্যত্র ফেলতে বলে। তা স্বত্বেও শুক্রবার সকালে আবার নোংরা ফেললে চরম বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। এরপর বিজয় মন্ডল ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে রতনের ওপর চরাও হয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পায় তারা। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে পুলিশ।

বিস্তারিত জানতে  ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/79Dr7B7eHVw