গাজোল গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রাম উন্নয়ন পরিকল্পনার একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় গাজোলে। শুক্রবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গাজোল অন্নদাশঙ্কর সদনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, জয়েন্ট বিডিও সন্দীপ দে, গাজোল গ্রামীণ হাসপাতালের আধিকারিক সহ আরো অন্যান্য সদস্যবৃন্দরা। জানা যায়, গ্রামের উন্নয়ন মূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়ে থাকে এই কর্মশালায়। এর পাশাপাশি গ্রাম উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প-সড়ক নির্মাণ, ১০০ দিনের প্রকল্প নিয়েও আলোচনা করা হয় এই কর্মশালায়। সরকারি সমস্ত গ্রামীণ পরিকল্পনাকে গ্রামের উন্নয়নের কাজে লাগানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gT70lL-6F6s
মালদা