মালদা

কালিয়াচকের নিউমার্কেট চত্বরে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল যুবক, এরপরেই চলল গণধোলাই

বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দিল স্থানীয়রা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালিয়াচকের নিউমার্কেট চত্বরে। 

    জানা যায়, কালিয়াচক থানার ঘড়িয়ালিচক নামো পাড়ার বাসিন্দা মুরশেদ শেখ পেশায় সে ফল ব্যবসায়ী। আজ দুপুরে তিনি বাইক নিয়ে বাড়িতে দুপুরের খাবার খেতে আসেন। খাওয়ার পর মুখ ধোয়ার সময় কল তলায় এসে তিনি দেখেন যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাইক নিয়ে পালাচ্ছে। তিনি তখনই সেই বাইক চোরের পিছু নিলে নিউ মার্কেট এলাকায় তাকে ধরে ফেলেন এবং শুরু হয় গনপ্রহার। খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশ কে। পুলিশ এসে ধৃতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা যায়। 

        স্থানীয় সুত্রে জানা যায়, ধৃতের নাম সহেল শেখ। বাড়ি কালিয়াচক থানার ডাঙাপাড়া এলাকায়। মাস্টার কির সাহায্যে সে বাইকের লক খুলে বাইক চুরি করে পালাচ্ছিল। গত এক মাসে এই ভাবে প্রায় ১৫ থেকে ২০ টি বাইক চুরি হয়েছে এলাকায় বলে জানান এলাকাবাসীরা। থানায় অভিযোগ করেন বাইকের মালিক। ঘটনার তদন্তে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vGB-O9r75K8