মালদা

ইসলামপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল তিনদিনব্যাপী কৃষি মেলার

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক ও মহকুমা মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য, কৃষি বিপন্ন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। এদিন মহকুমা শাসকের দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সেটি শহরের একাংশ পরিক্রমা করে শেষ হয় কৃষি মেলা চত্বরে। শোভাযাত্রা ও ওই মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরী, মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া, ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, মহকুমা কৃষি আধিকারিক হরেন্দ্র নাথ সরকার, জেলা কৃষি আধিকারিক মীর ফরহাদ হোসেন, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দীপক সরকার, মহকুমা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সোনালী দে, জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার প্রমুখ। এই মেলা উপলক্ষ্যে কৃষি খামার চত্বরে আয়োজিত হয় কৃষকদের ফল ও সবজি প্রদর্শনী। তাদের মধ্যে সেরাদের পুরুস্কৃত করা হবে। পাশাপাশি এই মেলা উপলক্ষে তিন দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/DAD0yruBYgA