মালদা

মৃত আসরাফুলের পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য তৃণমূলের

বৃহস্পতিবার মৃত আসরাফুলের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা আবু নাসের খান চৌধুরী। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে রাজস্থানে মৃত কালিয়াচকের সৈয়দপুরের বাসিন্দা আসরাফুলের বাড়ি যান আবু নাসের খান চৌধুরী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও কালিয়াচক ব্লক নেতৃত্বরা। মৃতের পবিবারের হাতে আর্থিক সাহায্য হিসাবে এক লক্ষ টাকা তুলে দেন তৃণমূল নেতা আবু নাসের খান চৌধুরী। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/f3OMU6JCPYg