উত্তরদিনাজপুর

ট্রাক্টর চালানো শিখতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত হল এক নাবালকের

ট্রাক্টর চালানো শিখতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত হল নাবালকের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্ত বর্তী অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন বুড়িডাঙ্গীর মাহিনগর এলাকায়। মৃত নাবালকের নাম  ভূপেন বর্মন (১৭)। পরিবার সুত্রে জানাজায়, বেশকিছু দিন যাবত এলাকায় রাস্তার কাজ চলছে। সেই রাস্তার কাজে বরাত পাওয়া কম্পানীর  ট্রাক্টর তার পরিচিতরা চালানোর দায়িত্বে ছিল। আজ সকালে কাজের ফাকে খালি ট্রাক্টর চালানো শিখতে গিয়েই বিপত্তী ঘটে। ট্রাক্টর চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নয়ঞ্জলীতে উল্টে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় ভূপেন। তরিঘড়ি এলাকার লোকেরা ভূপেনকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভূপেনকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে