মালদা

তড়িৎ দহ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের, আহত ১ শিশু

তড়িৎ দহ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের,  ১জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে আজ সকালে হরিশ্চন্দ্রপুরের সুলতান নগরের চকসাতনের এলাকায়।  মৃতদের নাম মহাবল দাস (৪৫) তার স্ত্রী শকুন্তলা দাস (৪০) তাদের নাতনি ললিতা দাস (৪)। ঘটনায় আহত তাদের ছেলে জয় দাস (১২) গুরুত্বর অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তাদের বাড়ি টিনের ছাউনি দিয়ে তৈরি। বাড়ির চালে বিদ্যুতের যে ফেক্সিবেল তার রয়েছে তা কোন কারন বসতো লিক হয়ে যায়। যার ফলে ওই টিনের চালাযুক্ত কুড়ে ঘর তড়িৎ প্রবাহ হয় এবং এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।