উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে কেন্দ্র সরকারের নিতির প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল

কেন্দ্র সরকারের জন বিরোধী নিতির প্রতিবাদে সারা দেশ জুড়ে বিরোধীরা আন্দোলনে নেমেছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই মতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে শহরের নিম তলা দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিলের মধ্য দিয়ে শহর পরিক্রমা করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন শহর ও ব্লক তৃনমূল সভাপতি জয়ন্ত সাহা ও দধীমোহন দেবসর্মা, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, উপ- পৌরপিতা বসন্ত রায়, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রুস্তম আলী। এদিন প্রচুর মহিলা ও পুরুষ কর্মীরা পথে হাটেন। উল্লেখ্য দিনের পর দিন কেন্দ্র সরকার যেভাবে পেট্রপন্য থেকে শুরু করে নিত্য প্রয়জনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে, তাতে করে সাধারন মানুষ সমস্যায় পড়েছে। তার সাথে নোট বন্দীর পরে খুচরো পয়সা নিয়ে সমস্যায় পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষ। পাশাপাশি যেভাবে কেন্দ্র সরকার জি এস টি কর চালু করেছে, তার ফলে জনতাকে চরম সমস্যা পড়তে হচ্ছে। সেই কারনে রাজ্যে মূখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় সচ্চার হয়েছে। সেই কারনে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেসের সদস্যরা। 
        ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, দিনের পর দিন কেন্দ্র সরকার যেভাবে পেট্রপন্য থেকে শুরু করে নিত্য প্রয়জনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে করে সাধারন মানুষ সমস্যায় পড়েছে। ফলে জন বিরোধী নিতির প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেস সংগঠন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3GJ1X6cCysI