গাজোলের শঙ্করপুর আইসিডিএস কর্মীদের উদ্যোগে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে পালিত হল আন্তর্জাতিক শিশু দিবস। এই দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের পুষ্টি, তাদের স্বাস্থ্য, লেখাপড়া সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিশুদের মায়েদের সাথে শিশুর যত্ন, শিক্ষা সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্লকের এপিও মানিক চ্যাটার্জী, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ সরকার, সুচিত্রা কিত্তনিয়া, আইসিডিএস কর্মী জয়শ্রী সরকার সহ অন্যান্যরা।
আইসিডিএস কর্মী জানান, তারা আজ এই দিনটি উৎসাহের সাথে পালন করেছেন। এই দিবস উপলক্ষে শিশুদের নাচ, গান, বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়।