আধুনিক মানের মার্কেট কমপ্লেক্সের গড়ার উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। সোমবার দুপুরে অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক মানের মার্কেট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েষা রানী। কালিয়াগঞ্জ পৌরসভার পালা বদলের পড় তৃনমূল কংগ্রেসের দখলে আসার পর পৌরপতি হয় কার্তিক পাল। তিনি দায়িত্ব গ্রহণের পড় থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবারে নেতাজী সুভাষ রোডের পাশে অবস্থিত পৌরসভার নিয়ন্ত্রীত তারা বাজারের কিছুটা অংশ ও পায়নিয়ার কো-অপারেটিভ এর ১৮ কাঠা জমি সহ মোট ২ বিঘা জমিতে বর্ডার উন্নয়ন তহবিল থেকে মোট ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে জমিতে আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স তৈরির উদ্যোগ গ্রহন করেছে পৌরসভা। সেই মতে সোমবার দুপুরে অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েষা রানী এ, এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শ্যাম সিং, কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, পৌরপতি কার্তিক পাল, ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল সাহা, পায়নিয়ার কো-অপারেটিভ সম্পাদক অসীম ঘোষ, জেলা পরিষদের সহ-সভাপতি পূর্নেন্দু দে সহ আরো অনেকে।
এদিন জেলা শাসক আয়েষা রানী এ জানান, কালিয়াগঞ্জ পৌরসভা রাস্তা ঘাট,পার্ক,স্টেডিয়াম সহ আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স তৈরী করা উদ্যোগ গ্রহন করেছে খুব ভালো। এই ভাবে সাধারন মানুষদের স্বার্থে এগিয়ে চুলুক পৌরসভা এটি ভালো উদ্যোগ।
অপরদিকে পৌরপতি কার্তিক পাল জানান, পৌরসভার পক্ষ থেকে শহরের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। আজ পৌরসভার নিয়ন্ত্রীত তারা বাজারের কিছুটা অংশ ও পায়নিয়ার কো-অপারেটিভ এর ১৮ কাঠা সহ মোট ২ বিঘা জমিতে বর্ডার উন্নয়ন তহবিল থেকে মোট ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে জমিতে আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স তৈরির উদ্যোগ গ্রহন করেছে পৌরসভা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VUXT9oPHBoI