বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। আহত এক। ঘটনাটি ঘটেছে মালদার ভুতনী থানার রাজ্য সড়কের বাসস্ট্যান্ড এলাকায়। মৃত ব্যাক্তির নাম সুকুমার ঘোষ। জানা গিয়েছে, এদিন মোথাবাড়ি এলাকায় বিয়ের নিমন্ত্রন খেয়ে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। তারা হেলমেটহীন অবস্থায় বাইক নিয়ে ভুতনীতে ফিরছিল। সেই সময় পথে ভুতনী বাসস্ট্যান্ড এলাকায় কুয়াশার কারনে দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হাড়িয়ে মোটরবাইকটি রাস্তার মধ্যে রাখা পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারলে দুই জন গুরুত্বর আহত হয়। দুই জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। তাদের মধ্যে সুকুমার ঘোষের অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা সুকুমার ঘোষকে মৃত ঘোষনা করে। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জনতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/244LJ9gcKG4
মালদা