বিগত এক বছর ধরে ব্যাঙ্কে বার বার লোণের জন্য ঘুড়ে গেলেও মেলেনি লোণ। আর তাই বৃহস্পতিবার লোন না পেয়ে এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ঘেড়াও করেন একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর দলের মহিলারা। মহিলারা এতটাই ক্ষিপ্ত যে তারা ব্যাঙ্কের ম্যানেজারের দরজা আটকে বসে পড়েন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সহ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ও যুগ্ম বিডিও পরিমল দাস। স্বনির্ভর দলের মহিলাদের অভিযোগ গত বছর তাদের লোন দেওয়া হলেও বিগত এক বছর ধরে বাঙ্কের পক্ষ থেকে আর কোন প্রকার লোন দেওয়া হচ্ছে না। ফলে তারা সমস্যায় পড়েছেন। যেখানে রাজ্য সড়কারের পক্ষ থেকে গ্রামগঞ্জের মহিলাদের স্বনির্ভর করা জন্য ব্যাঙ্কের মাধ্যমে লোন দিয়ে কর্ম সংস্থান যোগার করা হচ্ছে। কিন্তু কালিয়াগঞ্জের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের খামখেয়ালি পনার জন্য তারা লোন পাচ্ছে না। এবং ব্যাঙ্কে এসে হয়রানির মূখে পড়তে হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা একত্রিত হয়ে ব্যাঙ্ক ঘেড়াও করে বিক্ষোভ দেখান। পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ও যুগ্ম বিডিও সাথে দির্ঘক্ষন আলোচনা চলে ব্যাঙ্কের ম্যানেজার উত্তম পাল চৌধূরীর। এদিন সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে ব্যাঙ্কের ম্যানেজার উত্তম পাল চৌধূরীর বিক্ষোভ সম্পর্কে কোন বলেন নি এমন কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে দূর ব্যবহার করেন। পড়ে যুগ্ম বিডিও পরিমল দাস ও ব্যাঙ্ক ম্যানেজার উত্তম পাল চৌধূরীর সাথে আলোচনার মধ্য দিয়ে সমাধান সুত্র বেরিয়ে আসে। এরপর তাদের আশ্বাসে মহিলারা ব্যাঙ্ক ঘেড়াও ও বিক্ষোভ কর্মসূচী তুলে নেয়।
পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, রাজ্য সড়কারের পক্ষ থেকে গ্রামগঞ্জের মহিলাদের স্বনির্ভর করা জন্য ব্যাঙ্কের মাধ্যমে লোন দিয়ে কর্ম সংস্থান যোগার করা হচ্ছে। কিন্তু বাঙ্কের এই গড়িমসি তাদের এই উদ্যোগকে বাধা প্রাপ্ত করছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rtiNZob_jk4