উত্তরদিনাজপুর

অঞ্জাত পরিচয় ব্যাক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়

এক অঞ্জাত পরিচয় ব্যাক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে
বাঙালবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে মৃতদেহটি দেখতে পায় বাঙালবাড়ি এলাকার স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় রেল পুলিশ ও
হেমতাবাদ থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান অঞ্জাত
পরিচয় ওই ব্যাক্তিকে অন্য কোথাও খুন করে রেললাইনের ধারে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। মৃতদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে হেমতাবাদ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/EGuXdenpscY