মালদা

দেড়ি করে বাড়ি ফিরায় ছেলের হাতে খুন হল বাবা

মোষ চড়াতে গিয়ে দেড়ি হয়েছে বাড়ি ফিরতে। দেড়িতে আসায় ছেলের হাতে খুন হল বাবা। মৃত ব্যাক্তির নাম জিতু কলে(৬০)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের হাতিডুবা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যাক্তি একদিন আগে মহিষ নিয়ে চড়াতে যায়। একদিন পর মহিষ দিনে বাড়ি ফিরে সে। এরপর তার ছেলে রঙলাল এর সাথে তার বচসা শুরু হয়। বচসা চলাকালীন রঙলাল মহিষ চরানোর লাঠি নিয়ে তার বাবাকে আঘাত করে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে জিতু কলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তার। ঘটনায় মৃত ব্যাক্তির মেয়ে সুনিতা হাসদা মালদা থানায় অভিযোগ দায়ার করে। অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ অভিজুক্ত ছেলে রঙলালকে গ্রেফতার করে। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।