বাইক দুর্ঘটনায় গুরুত্বর জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজোল থানার বিশ মাইল এলাকায়। আহত যুবকের নাম লব মণ্ডল (২৩)। বাড়ি গাজোলের দেওতলা অঞ্চলের বিশ মাইল এলাকায়। আহত যুবকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানন্তর করা হয়।
জানা যায়, বিশ মাইল বাজারে চা ও ঘুগ্নির দোকান করে তাদের সংসার চলে। এই দোকানের পানীয় জল আনতে যাওয়ার পথে দ্রুতগতিতে আসা এক বাইকের ধাক্কায় আহত হয় সেই যুবক। তারপর স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহত লবের মা বিস্নি মণ্ডল জানান, তারা গাজোলের বিশ মাইলে চা, ঘুগ্নির দোকান করে। দোকানের জন্য জল আনতে রাস্তা পার হচ্ছিল, তখন গাজোলের দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা দেয়। বাইক চালক পলাতক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GyeUx0gotJY