মালদা

গাজোল ব্লকে এক দিবসীয় তীরন্দাজী প্রতিযোগিতা, উদ্বোধনে জেলা শাসক

মালদা জেলা ক্রীড়া পর্ষদের উদ্যোগে ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পরিচালনায় এক দিবসীয় তীরন্দাজী প্রতিযোগিতা হয়ে গেল গাজোলের বি.এস.এ ময়দানে। মঙ্গলবার এই উপলক্ষ্যে এদিন ময়দানে হাজির ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক আর. ভিমলা, গাজোল ব্লকের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, এস.ডি.ও পরিমল দাস, বিধায়িকা দিপালী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ আরও অনেকেই। পতাকা উত্তোলন করে ও তীরন্দাজীর মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এদিনের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে বলে জানা গেছে।

        এবিষয়ে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, এই প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেছে তিনি আশা করেন এদিন তারা ভালো ফলফল করে উচ্চতর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ayfVHWp8b10