মঙ্গলবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নারায়নপুর মডেল স্কুল সংলগ্ন এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, এম.জি.এন.আর.ই.জি.এস প্রকল্প থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে এই ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে। আজ সেই রাস্তার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.ডাব্লু.সি- এর চেয়ার পারসেন চৈতালি সরকার, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুবোধ চৌধুরী, পঞ্চায়েত প্রধান মাসিদুর রহমান সহ অন্যান্যরা।
মালদা