আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নিজেদের হাতকে আরো শক্তিশালী করল রতুয়া তৃণমূল। আবারও দল পরিবর্তনের ঝড় রতুয়ায়। শনিবার হাজারের ও বেশি কর্মী সমর্থক সিপিএম, আরএসপি ও কংগ্রেস থেকে যোগদান করল তৃণমূলে । রতুয়া ব্লক তৃণমূল নেতা তথা রতুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোঃ ইয়াসিনের হাত ধরে তৃণমূলে যোগ দান দলত্যাগীদের। আজ এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূল ব্লক সভাপতি ফজলুল হক, রতুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ মোঃ ইয়াসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্লক সভাপতি ফজলুল হক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত করতে আপামোর সমস্ত তৃণমূল নেতা কর্মীকে ঝাপাতে নির্দেশ দেন। তিনি তার বক্তব্যে
জানান যে আজ মোঃইয়াসিনের কাজে অনুপ্রাণিত হয়েই আজ প্রায় হাজারের ও বেশি বিভিন্ন দলের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে এরা বঞ্চনার স্বীকার হয়ে এসেছেন। এলাকায় কোনো উন্নয়নের কাজ হয়নি। তাই এরা তৃণমূলের নেতৃত্বে এলাকায় কাজ করতে চান। তবে ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগ দানের হিড়িক আসন্ন নির্বাচনে তৃণমূলকে বেশ কয়েকধাপ এগিয়ে দিল তা স্পষ্ট বলে জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nwsIzgQDV3E