গাজোলের পান্ডুয়া অঞ্চলের ঝুমাদীঘি এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি এক আত্মবাসী মহিলার। আত্মঘাতির নাম মেলনি সরেন(২২)। জানা যায়, মেলনির এক বছর আগে বিয়ে হয়েছে হব্বিবপুর থানার সিংলা গ্রামের বাসিন্দা মতিলাল মুরমু-র সাথে। তার ৬ মাসের পুত্র সন্তান আছে, স্বামী অর্থ উপার্জনের জন্য বিদেশে থাকে। গত বুধবার তার স্বামী মতিলাল বাড়ি আসে কাকাতো ভাই মারা যাওয়ার শ্রাদ্ধে। মেলনির বাবার বাড়ি গাজোল থানার পান্ডুয়া অঞ্চলের ঝুমাদীঘি গ্রামে। শনিবার দুপুর ২ টা নাগাদ বাবার বাড়িতে ঘরের তিরে ফাঁস লাগিয়ে মৃত্যু হয় তার। তারপর পুলিশে জানানো হয়, পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল হাসপাতালে পাঠায়। গাজোল ব্লকের বি ডি ও বিষ্ণুপদ চক্রবর্তী এই ঘটনায় সান্তনা জানায়। কি কারণে এই আত্মহত্যা করেছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় গগ্রামবাসী জানায়, আগের বছরই বিয়ে হয়েছে মেলনি, ৬ মাসের পুত্র সন্তান আছে। কি কারণে সে আত্মহত্যা কেউ বুঝতে পারছে না।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GTXZjk_gySg
মালদা